IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে বারি মিষ্টি আলু-৮ এর মাঠ দিবস

বদলগাছীতে বারি মিষ্টি আলু-৮ এর মাঠ দিবস

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বদলগাছীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত বারি মিষ্টি আলু-৮ এর প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বদলগাছী সদর ইউনিয়নের দাউদপুর মাঠে সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষন মোঃ মুনজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ঘাসান আলী। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার সামসুল আলম খাঁন, সাহার আলী, জহির রায়হান, ও মিষ্টি আলু চাষি নূর আলম, আফসার, তৌহিদুল ইসলাম, জাহিদুল, রফিকুল সহ এলাকার আরো কৃষক-কৃষানী প্রমূখ।

বক্তরা বলেন, লাল রংয়ের মিষ্টি আলু হেক্টর প্রতি ৩৫ মে.টন উৎপাদন হয় এতে ভিটামিন এ ক্যারোটিন পাওয়া যায় এবং শিশুদের রাতকানা রোগ থেকে মুক্ত করে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিষ্টি আলুতে বিনিয়োগ কম। অল্প খরচ করেই তাঁদের অনেক বাড়তি আয় হচ্ছে।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায়, চলতি মৌসুমে এই উপজেলায় ১১৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মিষ্টি আলুর চাষ হয়েছে। আর এই মিষ্টি আলু বেশি চাষাবাদ হয়েছে বদলগাছী সদর ও আধাইপুর ইউনিয়নের নদীর চর এলাকায়।

বদলগাছী সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের কৃষক নূর আলম বলেন, আমি এবছর ২০ শতক জমিতে বারি মিষ্টি আলু-৮ চাষ করেছি। আশা করছি এই জমি থেকে ফলন পাবো প্রায় ৬০ মণ।

তিনি আরো বলেন, আগে এই এলাকার কৃষকেরা প্রচুর পরিমাণে মিষ্টি আলু চাষ করতেন। আর সেই সময় কৃষকরা মিষ্টি আলুর দাম ভালো না পাওয়ায় ইরি,বোরো, আউশ ও আমন ধান চাষাবাদে ঝুকে পরতেন। তাই কয়েক বছর আগেও এসব জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ হতো না। বর্তমানে দুই-এক বছর আগে থেকে এখানকার কৃষকেরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে মিষ্টি আলু চাষাবাদ শুরু করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31