IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার

মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে অবৈধভাবে গড়ে উঠেছে লাইসেন্স বিহীন স’মিল। উপজেলায় বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এই ধরণের অবৈধ স’মিল গুলি। যার ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যাপক ভাবে ক্ষতির প্রভাব পড়ছে।

স’মিলে কাঠ জোগান দিতে গিয়ে অনেক সময় উজাড় হচ্ছে বন বিভাগের সরকারি গাছ। যার কারনে মোটা অংকের রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার।

অনুসন্ধ্যানে জানা গেছে, উপজেলায় সদর সহ বিভিন্ন এলাকায় যত্রতত্র ভাবে- এমনকি প্রধান সড়কের কোল ঘেঁসে ঝুঁকিপূর্ণ ভাবে বসানো হয়েছে মোট ২২ টি কাঠ ফাঁড়ার স’মিল। তার মধ্যে একটি স’মিলেরও নেই বৈধ কোন কাগজপত্র। শুধুমাত্র লাইসেন্সের আবেদন করেই বিনা লাইসেন্সে চালানো হচ্ছে এলাকার এই স’মিলগুলি।
এছাড়াও প্রধান সড়কের পাশে কাঠের গুঁড়াগুলি ফেলে রাখার ফলে জনদূর্ভোগ চরমে উঠেছে। শুধু তাই নয়, খড়ি কিনতে বা নামাতে আসা গাড়ীগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার ফলে যানবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে বলে জানান এলাকাবাসীরা।

সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত স’মিল পরিচালনা করার নিয়ম থাকলেও কেউ কেউ রাতের আঁধারে কাঠ ফাঁড়ছেন বলে অভিযোগ করছে সচেতন মহল।

বিষয়টি নিয়ে উপজেলা বন কর্মকর্তা আব্দুল বারী’র সাথে কথা হলে তিনি জানান, উপজেলাতে মোট ২২টি স’মিল আছে । যার মধ্যে ১৫ থেকে ১৭ টির নামে মামলা চলমান রয়েছে। বাঁকী যে কয়টি রয়েছে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা সাপেক্ষে তাদের স’মিল সিলগালা করার জন্য প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, আমরা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকি তবে তাদের বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও ইউএনও কল্যাণ চৌধুরী বলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31