IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় র‍্যাব সদস্যের ওপর হামলা, আটক ২

কুষ্টিয়ায় র‍্যাব সদস্যের ওপর হামলা, আটক ২

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে র‍্যার সদস্যের উপর হামলার ঘটনায় সোমবার (৮ মার্চ) রাতে মিঠন ও উজ্জ্বল নামের দুজনকে আটক করেছে র‍্যাব। এসময় আটককৃতদের কাছ থেকে ১৫০ পিচ দেশীয় অস্ত্র (চাকু) উদ্ধার করে র‍্যাব।

আটককৃত মিঠন শিলাইদহ দাড়ি গ্রামের জামাল মালিথার ছেলে এবং বেলগাছি গ্রামের আকমল হোসেন এর ছেলে উজ্জ্বল।

এ ঘটনায় মঙ্গলবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় র‍্যাব ১৪ জনের নাম পরিচয়সহ আরো ৩০/৪০ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায়, সোমবার বিকেলে পাবনা থেকে সাদা পোশাকে কয়েকজন র‍্যাব সদস্য মাদক অভিযানে আসে শিলাইদহে। এসময় র‍্যাব পরিচয়ে দুজনকে হ্যান্ডক্যাপ লাগিয়ে কুষ্টিয়ার বদলে পাবনার দিকে নিয়ে গেলে ভূয়া র‍্যাব ভেবে র‍্যাবে উপর হামলা চালায় কুঠিবাড়ী এলাকার দোকানীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে র‍্যাব এবং মিঠন ও উজ্জল নামের দুজনকে তুলে নিয়ে যায়। পরে র‍্যাব অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে ১৫০ পিচ দেশীয় অস্ত্র,নগদ টাকা ও মোবাইল উদ্ধার করে।এরপর সোমবার সাড়ে ১০ টায় জব্দ তালিকা প্রস্তুত করে মঙ্গল বিকেল সাড়ে ৫ টায় কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলাইদহ কুটিবাড়ীর দক্ষিন পাশে কসবা শরীফ মোড়ে অভিযান পরিচালনা করে ১৫০পিচ চাকু উদ্ধার পূর্বক দুজনকে গ্রেপ্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবত অবৈধভাবে চাকু ক্রয়-বিক্রয়সহ নিজ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা রুজু করা হয়েছে ৷

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পাবনার একটি সাদা পোষাকী র‍্যাবের দল সোমবার রাতে মাদকের অভিযান পরিচালনা করছিলেন। এসময় স্থানীয়রা র‍্যাবের উপর আক্রমণ চালালে পরিস্থিতি স্বাভাবিক আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে র‍্যাব। পরে দেশীয় অস্ত্রসহ দুজন আটক করে র‍্যাব। তিনি আরো বলেন,এঘটনায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব।

অপরদিকে, এঘটনাকে কেন্দ্র করে কুঠিবাড়ী এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।

নাম প্রকাশ না করা শর্তে কুঠিবাড়ী এলাকার এক ব্যবসায়ী নেতা বলেন, সাদা পোষাকে র‍্যাব পরিচয়ে দুজনকে তুলে নিয়ে কুষ্টিয়ার পরিবর্তে পাবনার দিকে নিয়ে যাওয়ার সময় ভূয়া র‍্যাব ভেবে দোকানীরা একটু উত্তেজিত হয়েছিল।কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপের দিকে। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা আতঙ্কিত রয়েছে। গ্রেপ্তারের ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31