IMG-LOGO

শনিবার, ৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়’মহাদেবপুরে সাংবাদিকের অগ্নিদগ্ধকন্যা গৌরীর ৮ম মৃত্যু বার্ষিকী আজপ্রধানমন্ত্রীর উপহার পেলেন বড়গাছির টুলিচট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে এল আরও এক জাহাজ‘জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই’তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামী গ্রেফতার : বাইক ও মোবাইল উদ্ধারসিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া’চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নুরুল ইসলাম বুলবুল এমপিকর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তরসিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যানচাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুরাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬, শুভ উদ্বোধনমেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ছুরিকাঘাতে ট্রিপল মার্ডার

ছুরিকাঘাতে ট্রিপল মার্ডার

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জ সদর পৌরসভার উত্তর ইসলামপুরে দুইপক্ষের মারামারির ঘটনার সালিশ চলাকালে ছুরিকাঘাতে আহত মিন্টু প্রধান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

এর আগে গতকাল বুধবার রাতে মারা যান ইমন হোসেন (২২) ও সাকিব হোসেন (১৯)। নিহত মিন্টু প্রধান উপজেলার উত্তর ইসলামপুর এলাকার মৃত আনোয়ার আলী কন্ট্রাকটরের ছেলে। ইমন কাশেম পাঠানের ছেলে। সাকিব একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে গেছে ইসলামপুর।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে নিহত ইমনের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উত্তর ইসলামপুর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয়রা জানান, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করেন ইমন। সে ঘটনার রেশ ধরে বুধবার বিকালে একই এলাকার সৌরভের বন্ধুদের সাথে হাতাহাতি হয় ইমন ও সাকিবের। পরে রাত সাড়ে ১০টায় এলাকায় দুই পক্ষের একটি সালিশ বৈঠক বসে। মিন্টুও সালিসে যায়।

সালিশের এক পর্যায়ে সৌরভদের পক্ষের ১০ থেকে ১৫ জন ইমনদের পক্ষের লোকজনকে মারধর শুরু করে। সেসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন, সাকিব ও মিন্টু প্রধান।

রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১২টার দিকে মারা যান সাকিব। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে মারা যায় মিন্টু প্রধান।

নিহত সাকিবের বড় বোন সাথী আক্তার বলেন, সালিশে তার মা–বাবাও গিয়েছিলেন। তার ভাই সাকিব মাফ চাওয়ার জন্য প্রতিপক্ষের লোকজনের পায়ে ধরেছিল। ওই সময় ভাইকে ছুরির আঘাতে মেরে ফেলা হয়।

মিন্টু প্রধানের ছোট ভাই আফসার উদ্দিন বলেন, তার ভাই বিচার করতে গিয়েছিল। বিচার শেষে দুপক্ষের লোকজনকে মিলিয়ে দিলো। অথচ ওরা আমার ভাইকেও মেরে ফেললো। আমার ভাইয়ের ছোট ছোট বাচ্চা আছে।

মুন্সীগঞ্জেরএপুলিশ সুপার আবদুল মোমেন বৃহস্পতিবার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। কোনো একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। গতকাল রাতে এ নিয়ে সালিশ বসে। সেখানেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনক গ্রেপ্তার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031