IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> ট্রেনের যাত্রাবিরতি স্থগিত

ট্রেনের যাত্রাবিরতি স্থগিত

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন করেন সহিংসতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরণের ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সকালে এই নির্দেশনা আসে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার শোয়েব আহমেদ। তিনি জানান, এই নির্দেশনা অনির্দিষ্টকালের জন্য।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে স্টেশনে ভাঙচুর ও আগুনের ঘটনায় সিগন্যাল প্যানেল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে শুক্রবারের সহিংসতার ঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টেশনমাস্টার শোয়েব আহমেদ বলেন, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) কার্যালয় থেকে শনিবার সকালে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশনের সিগন্যাল প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ যারা এই স্টেশন থেকে যাত্রার জন্য টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।

এদিকে আট ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। রেলের এসব পথের বিভিন্ন স্টেশনে সাতটি ট্রেন আটকা পড়েছিল।

মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে দুটি গাড়ি, রেলস্টেশনসহ অন্তত পাঁচটি সরকারি কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় আহত হয়ে মো. আশিক (২০) নামের এক তরুণ মারা যান। গতকাল রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম ১৪ জনকে আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31