IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> নগর-গ্রাম >> শিবগঞ্জে যমুনা এনজিও লাপাত্তার শঙ্কায় গ্রাহকদের বিক্ষোভ, ২ কর্মকর্তা অবরুদ্ধ

শিবগঞ্জে যমুনা এনজিও লাপাত্তার শঙ্কায় গ্রাহকদের বিক্ষোভ, ২ কর্মকর্তা অবরুদ্ধ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারো একটি এনজিও লাপাত্তা হবার শঙ্কায় ৬ শতাধিক গ্রাহক এনজিও টির একটি শাখার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। এসময় ওই এনজিও টির ২ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, যমুনা মানব কল্যান সংস্থা নামক এই এনজিওর অন্তত ৬ শতাধিক গ্রাহক তাদের পাওনা টাকার জন্য বিক্ষোভ করতে থাকে। ঘটনাটি সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার চাতরা নতুন বাজার এলাকায় ঘটে। এর আগে একই এলাকার রুপালী, কুসুমকলি ও মার্সাল নামের ভূঁইফোড় ৩টি এনজিও অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, মাইক্রো ক্রেডিট অথারিটির নিবন্ধন না থাকলেও আইন অমান্য করে স্থানীয়ভাবে সমাজ সেবা, মহিলা সংস্থা ও যুব উন্নয়ন থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে ১৬টি শাখার মাধ্যমে আর্থিক লেনদেন করছিল যমুনা নামের এ এনজিও। গত ৬ মাসের মধ্যে ধাইনগর, চৌডালা সহ ৪টি শাখা বন্ধ হয়ে গেলে চাতরা নতুন বাজারের শাখায় ভিড় করতে থাকে গ্রাহকরা। রোববার রাতে কয়েকজন গ্রাহক চাতরা শাখাটিও বন্ধ হয়ে যাচ্ছে জানতে পেরে এর এরিয়া ম্যানেজার কবির হোসেন ও চাতরা শাখা ব্যবস্থাপক সেলিম কে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এ সংবাদ লিখা পর্যন্ত (বিকেল ৫টা পর্যন্ত) ওই২ কর্মকর্তা অবরুদ্ধ এবং এর পরিচালক পলাতক রয়েছে।

বিক্ষোভকারী হাসেম মিঞা জানান, তার ভগ্নিপতি মারা যাওয়ার পর বোন হাজেরা বেগম সংসারের খরচ চালাতে এবং নিজের চিকিৎসা ব্যয় মেটাতে জমি বিক্রির ৮ লাখ টাকা যমুনার চাতরা শাখায় রেখে লাভের টাকায় সংসার চালাতেন। কিন্তু ৬ মাস থেকে তিনি লাভ তো দূরের কথা মূল টাকাও পাচ্ছেননা। উল্টো তাদের বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে।

অপর গ্রাহক আলয়া বেগম কান্না জড়িত কন্ঠে জানান, তার, ছেলের ও স্বামীর দিনমজুরির মাধ্যমে আয় করা ৬ লাখ টাকা জমা দেয়ার ১ বছরের মাথায় আর কোন হদিস নাই। তাই তিনিও খবর পেয়ে এখানে জমায়েত হয়েছেন।

অন্যদিকে চৌডালা শাখার ব্যবস্থাপক জানান, যমুনার নামে কোন এম আর এ (মাইক্রো ক্রেডিট অথারিটি) নিবন্ধন না থাকার পরও ১৬টি শাখার মাধ্যমে এনজিও টি আর্থিক লেন-দেন কার্যক্রম পরিচালনা করছে। তার দাবী তার কার্যলয়ের গ্রাহকের ১৬ লাখ টাকা উঠিয়ে নিয়ে মালিক লাপাত্তা হয়েছে।

এ ব্যাপারে অবরুদ্ধ এরিয়া ম্যানেজার কবির হোসেন দাবী করেন, তাদের এনজিও পালিয়ে যাওয়ার বিষয়টি গুজব। তারা টাকার ব্যবস্থা করে গ্রাহকদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন। তাদের পরিচালকের ফোনে যোগাযোগ করতে না পারায় তারা বিব্রত বলেও জানিয়েছেন।

এ সময় বন্ধ হয়ে যাওয়া শাখাগুলোর শাখা ব্যবস্থাপকরাও চাতরার বিক্ষুদ্ধ গ্রাহকদের সাথে বিক্ষোভে যোগ দেন এবং তাদের পাওনা টাকা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অপরদিকে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মঈন আলীর সাথে তার ২টি সেল নম্বরে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া না গেলেও শিবগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, যমুনার পরিচালক মঈন আলীর মালিকানাধীন আর এস.ডি.এস নামক একটি এন.জি.ও এর নামে এম আর এ লাইসেন্স থাকলেও যমুনার নামে নেই। তবে যমুনার নামে সমাজ সেবা, মহিলা সংস্থা ও যুব উন্নয়ন থেকে নিবন্ধন করা রয়েছে।

তিনি আরও জানান, যমুনার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, একই এলাকার কুসুমকলি, মার্সাল সহ কয়েকটি এনজিও অর্থ আত্মসাত করে পালিয়ে যাওয়ার বিষয়টি তিনিও জেনেছেন। তবে তাদের কোন নিবন্ধন তার দপ্তর থেকে নেয়া হয়নি বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31