IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মাসে সপ্তম বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রোববার সকাল পৌনে ৭টায় এই পরীক্ষা চালায় দেশটি। পিয়ংইয়ংয়ে নিক্ষেপ করা সর্বশেষ এই ক্ষেপণাস্ত্রটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) বলে মনে করা হচ্ছে।খবর বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা করছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা নষ্টের মতো কাজ থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে।’

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিজেদের পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করে পিয়ংইয়ং।

ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পর জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানিয়েছেন, এই মিসাইল পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার ওপর স্ব-আরোপিত স্থগিতাদেশকে সম্পূর্ণভাবে বাতিল করার কাছাকাছি পৌঁছে গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এবং জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, রোববার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল বলে ধারণা করা হচ্ছে। লক্ষবস্তুতে আঘাত হানার আগে এটি ৩০ মিনিট উড়ে ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

গত ৫ জানুয়ারি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছিল। এর এক সপ্তাহের মধ্যেই দেশটি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এরপর গত ১৪ জানুয়ারি দেশটি ফের অজ্ঞাত মিসাইল নিক্ষেপ করে। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সেটি ছিল পূর্ব এশিয়ার এই দেশটির তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আর এর তিনদিনের মাথায় নিজের পূর্ব উপকূলে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

এরপর গত ২৫ জানুয়ারি পঞ্চম দফায় সমুদ্রে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এরপর গত ২৭ জানুয়ারি নিজেদের পূর্ব উপকূলে আরও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31