IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> অস্ত্র হাতে তালেবান সদস্যদের বিনোদন পার্কে যাওয়ায় নিষেধাজ্ঞা

অস্ত্র হাতে তালেবান সদস্যদের বিনোদন পার্কে যাওয়ায় নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ত্রসহ তালেবান সদস্যদের বিনোদন পার্কগুলোতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।

তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বুধবার এ ঘোষণা দিয়ে বলেছেন, “ইসলামিক আমিরাতের মুজাহিদরা আর অস্ত্র, সামরিক পোশাক এবং সাঁজোয়া যান নিয়ে বিনোদন পার্কগুলোতে যেতে পারবেন না।”

তালেবানের এই ঘোষণাকে জনগণের সামনে তাদের ভাবমূর্তিকে নমনীয় করে তুলে ধরার আরেকটি প্রচেষ্টা বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

বিগত ২০ বছর দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে লিপ্ত ছিল তালেবান সদস্যরা। গত বছরের আগস্ট মাসে দেশের ক্ষমতা গ্রহণ করার পর তাদেরকে সামরিক যানে করে সশস্ত্র অবস্থায় বিনোদন পার্কগুলোতে অবাধে যাতায়ত করতে দেখা যায়। ইউনিফর্ম পরা তালেবান সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে পার্কের বিভিন্ন রাইডে চড়ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। পার্কের অনেক দর্শনার্থী সশস্ত্র তালেবান সদস্যদের সঙ্গে ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

কিন্তু এবার জবিহউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দিয়েছেন, “তালেবান সদস্যদেরকে বিনোদন পার্কগুলোর নিয়ম ও আইন-কানুন মেনে চলতে হবে।”

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে আফগানিস্তান শাসন করা তালেবান সরকার তাদের আইন বাস্তবায়নে ছিল কঠোর এবং এক্ষেত্রে কোনো ছাড় দিত না। কিন্তু ২০ বছরের মার্কিন দখলদারিত্ব শেষে গত আগস্টে যে তালেবান সরকার ক্ষমতায় আসে তার দায়িত্বে রয়েছে পরবর্তী প্রজন্মের তরুণ নেতৃত্ব। এবারের তালেবান সরকার নিজেদেরকে অনেকটা উদার প্রমাণ করার চেষ্টা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31