IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> সিরিয়ায় আইএসপ্রধানসহ নিহত ১৩

সিরিয়ায় আইএসপ্রধানসহ নিহত ১৩

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ায় আইএসপ্রধান আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশিকে ধরতে যে অভিযান চালিয়ে মার্কিনবাহিনী, তাতে ৬ শিশু ও চার নারীসহ ১৩ জন নিহত হয়েছেন।

মার্কিনবাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে পরিবারসহ নিজেকে বিস্ফোরকে উড়িয়ে দেন আইএস প্রধান আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি। খবর আনাদোলুর।

যদিও আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনীর গোপন অভিযানেই প্রাণ হারিয়েছেন আইএস প্রধান।

আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনী গত বুধবার মধ্যরাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। জঙ্গিগোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে মূলত এই অভিযান চালানো হয়। সেই অভিযানে নিহত হয়েছেন আইএস প্রধান।

এই অভিযানের পর সিরিয়ার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, লড়াই শুরুর পর একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছ’জন শিশু ও চার নারী রয়েছেন।

পরে জানা যায় নিহতদের মধ্যে রয়েছেন আইএস প্রধান আবু ইব্রাহিম অল-হাশিমিন অল-কুরেশি ও তার স্ত্রী এবং শিশুরা।

ইরাকের নাগরিক আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি সিরিয়া থেকে আইএসকে নেতৃত্ব দিচ্ছিলেন বলে দাবি মার্কিনবাহিনীর।

২০১৯ সালের অক্টোবর মাসে সিরিয়ায় আমেরিকার অভিযানের সময় আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হন। তার পরই নেতৃত্বে আসেন ইব্রাহিম অল-হাশিমি।

সিরিয়ায় স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে সশস্ত্র এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে ৩ ঘণ্টা পর্যন্ত। অভিযানে মার্কিন যুদ্ধবিমানের ছত্রছায়ায় অন্তত তিনটি হেলিকপ্টার আতমাহ গ্রামের একটি তিনতলা বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিমানটি পূর্ব সিরিয়া থেকে উড্ডয়ন করেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে।

সিরিয়ার কুর্দি যুদ্ধারা তার সন্ধান মার্কিনবাহিনীকে দিয়েছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31