IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে : গ্রোসি

চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে : গ্রোসি

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে।

সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

গ্রোসি বলেন, ভিয়েনা আলোচনায় কী ধরনের ফলাফল আসবে তা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও বলেন, ইরান এবং পাঁচ জাতির মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো বেশ জটিল, তবে অসম্ভব নয়।

আইএইএ প্রধান জোর দিয়ে বলেন, এখনো পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় নি তবে তারা কেউই চুক্তির ব্যাপারে আশা ছাড়েন নি।

তিনি জানান, বর্তমানে অনেকগুলো জটিলতা আছে তবে আলোচনা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলো একের পর এক সমাধানের জন্য দুই পক্ষকে অবশ্যই কাজ করতে হবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ভিয়েনার পক্ষগুলো শুধুমাত্র তখনই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে যখন দু পক্ষ পারস্পরিক সহযোগিতা প্রদর্শন করতে পারবে এবং পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি মেনে চলবে।

গ্রোসি রাফায়েল বলেন, ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনার ফলে সৃষ্ট উত্তেজনা কমে যাবে এবং পরস্পরের দৃষ্টিভঙ্গি ঘনিষ্ঠ হবে। ভিয়েনা আলোচনা দুপক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সহযোগিতা করছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে সৃষ্ট জটিলতা নিয়ে সব পক্ষকে ধৈর্য ধরে একটি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান রাফায়েল গ্রোসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31