IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ইরান আরও শক্তিশালী হয়েছে : ক্রিস

ইরান আরও শক্তিশালী হয়েছে : ক্রিস

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকার প্রভাবশালী সিনেটর ক্রিস মারফি সমালোচনা করে বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে নীতি অনুসরণ করার পর থেকে ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, ইরানের উন্নতি দেখে এটি পরিষ্কার প্রমাণিত হয় যে, একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরো খারাপ করেছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝাতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে দু পক্ষের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা লাগাতার আলোচনা করছেন তখন আমেরিকার সিনেটর ক্রিস মারফি এই মন্তব্য করলেন।

এক টুইটার পোস্টে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ধ্বংসাত্মক সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিশ্চিতভাবে প্রমাণ করে যে, ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার জন্য ভালো নয় বরং পরিস্থিতিকে আরো খারাপ করেছে।”

তিনি তার ভাষায় জোর দিয়ে বলেন, “পরমাণু সমঝোতা থেকে আমরা বেরিয়ে আসার পর ইরান আরো বেশি শক্তিশালী হয়েছে এবং ইরানের আচরণ আগের চেয়ে বেশী বিপজ্জজনক হয়ে উঠেছে।”

ক্রিস মারফি বলেন, “ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আমাদের সেনাদের ওপর গোলাগুলি ছুঁড়তে শুরু করে, পরমাণু গবেষণা জোরদার করেছে এবং মধ্যপ্রাচ্যের সহযোগী সংগঠনগুলোকে সমর্থন দেয়া জোরদার করেছে।”

২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তখনই পরমাণু সমঝোতা থেকে সরে যায় নি বরং কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ দিয়েছে। কিন্তু পুরো এক বছর অপেক্ষার পরেও কোনো পক্ষ থেকে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ না দেখে ইরান চূড়ান্ত পর্যায়ে সমঝোতার কিছু কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয় এবং পমাণু কর্মসূচি জোরদার করে। এর আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও বাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31