IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> মার্কিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি আবুধাবিতে

মার্কিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি আবুধাবিতে

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে কয়েকদফা বড় সামরিক অভিযান চালানোর পর তিনি আমিরাত সফরে গেলেন।

ইয়েমেনে সামরিক বাহিনীর হামলায় বিচলিত হয়ে পড়া আরব আমিরাতকে মূলত সাহস যোগানোর জন্য তিনি এ সফর করছেন। গত দুই সপ্তাহের মধ্যে ইয়েমেনের সামরিক বাহিনী আবুধাবি এবং দুবাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বেশ কিছু স্থানে সামরিক হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আবুধাবিতে পৌঁছানোর অল্প সময় আগে জেনারেল ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, “আমি মনে করি সংযুক্ত আরব আমিরাত জন্য এটি খুবই চিন্তাযুক্ত সময়। এখন তাদের সমর্থন দেয়া প্রয়োজন। আমি মূলত সেখানে যাচ্ছি তাদের কি ধরনের সমর্থন দরকার সে ব্যাপারে সহযোগিতা করার জন্য।”

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেন আগ্রাসনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের প্রধান মিত্র শক্তি। সাম্প্রতিক দিনগুলোতে আরব জোট ইয়েমেনের ওপর বিমান হামলা বাড়িয়েছে। এ প্রেক্ষাপটে পাল্টা জবাব হিসেবে ইয়েমেনে সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতকে নতুন করে টার্গেট করেছে এবং দেশটির ওপর তিনদফা বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31