IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> আমেরিকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের বিচার শুরু

আমেরিকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের বিচার শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের একটি আদালতে আমেরিকা-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ইরানে একাধিক সন্ত্রাসী হামলা এবং বিপ্লববিরোধী অপারেশনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারের (বজ্র) রিংলিডার জামশিদ শারমাহদকে রোববার বিচারপতি আবুলকাসেম সালাভাতির আদালতে হাজির করা হয়।

আদালতে সরকারি কৌঁসুলিদের পাশাপাশি তোন্দারের হামলায় নিহতদের পরিবারের সদস্যবৃন্দ এবং অভিযুক্তের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ২০২০ সালের আগস্ট মাসে জামশিদ শারমাহদকে আটক করার কথা ঘোষণা করে। তার বিরুদ্ধে আমেরিকায় অবস্থান করে ইরানে সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়।
আটকের পর শারমাহদ ইরানের শিরাজ নগরীতে ২০০৮ সালে এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিস্ফোরক সরবরাহের দায়িত্ব স্বীকার করেন। ওই হামলায় ১৪ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, আমেরিকা-ভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিভিন্ন স্থানে আরো বড় ধরনের কয়েকটি হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে সেসব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী তোন্দার ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানোর ঘোষণা দিয়ে তাদের তৎপরতা শুরু করেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31