IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> পোল্যান্ডে আরো সেনা পাঠালো আমেরিকা

পোল্যান্ডে আরো সেনা পাঠালো আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভূখণ্ডে আরো সেনা পাঠিয়েছে মার্কিন সরকার। রাশিয়ার কথিত সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি জোরদার করছে; তারই অংশ হিসেবে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন করা হলো।

রোববার শেষ বেলায় আমেরিকার একটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার বিমান কয়েক ডজন সেনা এবং সামরিক যান নিয়ে পোল্যান্ডে অবতরণ করে। এসব সেনার নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহিউ। আমেরিকার এই সেনা কর্মকর্তা আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সদস্য ছিলেন যিনি গত ৩০ আগস্ট সর্বশেষ মার্কিন সেনা হিসেবে আফগানিস্তান ত্যাগ করেন।

ইউক্রেন সীমান্তের কাছে এমন সময় মার্কিন সেনা মোতায়েন করা হলো যখন ইউক্রেনের সরকার বলছে যে, তাদের দেশে রাশিয়ার পক্ষ থেকে সামরিক আগ্রাসনের জোরালো কোনো আশঙ্কা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি আমেরিকাকে যুদ্ধভীতি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

তার এই আহ্বান উপেক্ষা করেই আমেরিকা ইউক্রেন সীমান্তে সেনা পাঠালো এবং ৮২ এয়ারবোর্ন ডিভিশনের আরো পদাতিক সেনা পাঠানো হবে।

পোল্যান্ডে আসার পর জেনারেল ডোনাহিউ বলেছেন, “ইউরোপীয় মিত্রদের প্রতি একাত্মতা প্রদর্শনের জন্যই মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা এখানে এসেছে এবং এই অনিশ্চিত সময়ে আমরা একথা বোঝাতে চাই যে, আমরা সবাই মিলে শক্তিশালী অবস্থানে আছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31