IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> সৌদিতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত

সৌদিতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত হয়েছে। 

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে এই হামলা চালায় বলে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

আরব নিউজ ও এএফপি জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে একটি আন্তঃসীমান্ত হামলা নস্যাৎ করে দিয়েছে সৌদি বিমান বাহিনী। সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান-সমর্থিত হুতিরা প্রাণঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছে।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু। ড্রোনটি ধ্বংস করে দেওয়া হলে সেটির খণ্ডাংশ টুকরো টুকরো হয়ে বিমানবন্দরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তাদের কারও নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, হামলার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

উল্লেখ্য, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দেওয়ার পর সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31