IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘না প্রাচ্য না পাশ্চাত্য স্লোগানে অটল রয়েছে ইরান’

‘না প্রাচ্য না পাশ্চাত্য স্লোগানে অটল রয়েছে ইরান’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ইসলামি শাসনব্যবস্থা ‘না প্রাচ্য না পাশ্চাত্য’ স্লোগানে অটল রয়েছে। তিনি ইসলামি বিপ্লবের ৪৩তম বিজয় বার্ষিকীর দিন তেহরানের জুমার নামাজের খুতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে দেয়া ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষকে অভিনন্দন জানান। ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.) ও বিপ্লবের সময় শাহ সরকার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রেসিডেন্ট রায়িসি।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরান থেকে আমেরিকার তাবেদার স্বৈরাচারী শাহ সরকার উৎখাত হয়। সেইসঙ্গে দেশটিতে আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থার পতনের মাধ্যমে ইসলামি প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট রায়িসি বিজয় দিবসের ভাষণে আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লবে ধর্মের যেমন ভূমিকা ছিল তেমনি জনগণই এই বিপ্লব করেছে এবং তারাই এই বিপ্লবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, শীতল যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে এবং বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লবগুলো যখন প্রাচ্য কিংবা পাশ্চাত্যের যেকোনো একটি শক্তির ওপর নির্ভর করে সংঘটিত হচ্ছিল, তখন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শক্তিকে প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লব ঘটেছিল।

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, ইরানের ইসলামি শাসনব্যবস্থা বিপ্লবের দিনগুলোর সেই ‘না প্রাচ্য না পাশ্চাত্য’ স্লোগানে অটল রয়েছে এবং ভবিষ্যতেও অটল থাকবে ইনশা আল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31