IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব অবমাননাকর’

‘নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব অবমাননাকর’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবির জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ‘অবমাননাকর ও অন্তঃসারশূন্য’ বলে অভিহিত করেছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইইউভুক্ত প্রতিটি দেশকে আলাদা আলাদা চিঠি দিয়ে ‘সামষ্টিক নিরাপত্তা’র ব্যাপারে এসব দেশের উপলব্ধি জানতে চেয়েছিলেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিটি দেশ আলাদাভাবে ওই চিঠির জবাব দেয়নি বরং এর পরিবর্তে ন্যাটোর মহাসচিব ও ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান। অথচ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ওই দুই কর্মকর্তাকে কোনো চিঠিই দেননি। ওই মন্ত্রণালয় এই আচরণকে ‘অবমাননাকর’ আখ্যায়িত করে বলেছে, “এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক অশিষ্টাচার ও আমাদের অনুরোধের প্রতি অবমাননা ছাড়া আর কিছু হতে পারে না।”

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা প্রচারণা শুরু করেছে যে, দেশটি ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়।এই প্রচারণার মাধ্যমে পশ্চিমা দেশগুলো আসলে তাদের রাশিয়া-অভিমুখী আগ্রাসী আচরণ আড়াল করতে চায়।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। সম্প্রতি গণমাধ্যমে এই খবর বেরিয়েছিল যে, রাশিয়া পাশ্চাত্যের কাছে এই গ্যারান্টি চেয়েছে যে, পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রোধ করা হবে এবং ইউক্রেনকে এই জোটের অন্তর্ভুক্ত করা হবে না।

পরবর্তীতে জানানো হয়, ন্যাটো ও ইইউ রাশিয়াকে এ ধরনের কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31