IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘অর্থ চুরি আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ’

‘অর্থ চুরি আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের সম্পদ জব্দ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ‘চুরি’ এবং ‘নৈতিক অবক্ষয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার।

জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সুহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।

শাহিন বলেন, “ওই অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এবং প্রকারান্তরে আফগান জনগণের সম্পদ। আমরা ওই সমুদয় অর্থ ছাড় দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেয়ার আহ্বান জানাচ্ছি।”

তালেবানের দোহা দপ্তরের মুখপাত্র শাহিন এক টুইটার বার্তায় আরো বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আফগান জনগণের অর্থ চুরি ও হাতিয়ে নেয়া একটি দেশ ও জাতির [আমেরিকার] সর্বনিম্ন স্তরের মানবিক ও নৈতিক অবক্ষয়ের প্রমাণ।”

এর আগে শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে আফগান জনগণের ওই অর্থ আনুষ্ঠানিকভাবে জব্দ করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ আটকে দেয়া হয়েছিল।

গত বছরের ১৫ আগস্ট মার্কিন-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে তালেবান। ওই মাসেই আফগানিস্তানের ওপর দীর্ঘ ২০ বছরের দখলদারিত্বরের অবসান ঘটিয়ে দেশটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। এরপর কাবুলে সরকার গঠন করে তালেবান। আমেরিকাসহ বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখলেও এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

কাবুলের পতনের পর শুধু আমেরিকাই আফগান জনগণের অর্থ আটক করেনি; সেইসঙ্গে আমেরিকার ইশারায় বিভিন্ন সংস্থা আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তাও স্থগিত করে। এর মধ্যেই দেশটিতে দেখা দিয়েছে তীব্র খরা এবং চরম আর্থিক সংকটে রয়েছেন আফগান নাগরিকরা। গত মাসে জাতিসংঘ জানিয়েছে, ৯৫ শতাংশ আফগানের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31