IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> বাহরাইনের রাজপরিবারের নিরাপত্তায় আসছে ইসরাইলি কর্মকর্তা

বাহরাইনের রাজপরিবারের নিরাপত্তায় আসছে ইসরাইলি কর্মকর্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাহরাইনের রাজপরিবারের নিরাপত্তা জোরদারে শিগগিরই মোতায়েন হচ্ছে দখলদার ইসরাইলের নৌবাহিনীর একজন কর্মকর্তা। ইসরাইল ভিত্তিক টিভি চ্যানেল ‘আইটুয়েন্টিফোর নিউজ’ এ তথ্য জানিয়েছে।

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, ইসরাইলের নৌবাহিনীর একজন সিনিয়র অফিসারকে বাহরাইনে পাঠানো হবে। এই কর্মকর্তা বাইরাইনের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা করার পাশাপাশি সেদেশে মোতায়েন মার্কিন পঞ্চম নৌবহরের বিষয়েও খোঁজখবর রাখবেন।

এ বিষয়ে বাহরাইনের প্রভাবশালী সংগঠন আল ওয়েফাক বলেছে, বাহরাইনের একটি রাষ্ট্রীয় পদে শত্রু পক্ষের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অর্থ হলো একটি রাষ্ট্রের পতন এবং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, ইতিহাস ও ভবিষ্যতের প্রতি আগ্রাসন।

সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, বাহরাইনের আলে খালিফা সরকার সব সীমা লঙ্ঘন করছে এবং মানুষের মৌলিক নীতি-বিশ্বাস পদদলিত করছে। তারা ক্ষমতার নেশায় দেশকেই বিক্রি করে দিচ্ছে। কিন্তু বিশ্ববাসী জেনে রাখুন বাহরাইনের বর্তমান শাসক গোষ্ঠীর কোনো বৈধতা জনগণের কাছে নেই।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31