IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> হাসান ড্রোন আমাদের সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ : রা’দ

হাসান ড্রোন আমাদের সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ : রা’দ

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এমপি মোহাম্মদ রা’দ বলেছেন, সম্প্রতি ইসরাইলের আকাশে সংগঠনের যোদ্ধারা সফলভাবে যে ড্রোন উড়িয়েছে তা হিজবুল্লাহর সামরিক সক্ষমতার সামান্য একটি অংশ মাত্র।

লেবাননের জাতীয় সংসদে হিজবুল্লাহ সংসদীয় দলের প্রধান মোহাম্মদ রা’দ বলেন, এই ড্রোন ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর অন্তরে কাঁপন ধরিয়ে দিয়েছে।

তিনি ‘হাসান ড্রোনের’ প্রশংসা করে বলেন, হিজবুল্লাহর সামরিক খাতে এটি অনেক বড় অর্জন যা ইহুদিবাদী বাহিনীর হামলা প্রতিহত করতে সক্ষম হবে।

মোহাম্মদ রা’দ আরো বলেন, লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লাহ যে সমস্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরি করেছে হাসান ড্রোন তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মোহাম্মদ রা’দ উল্লেখ করেন।

এদিকে, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান নাবিল কাউক হাসান ড্রোনের প্রশংসা করে বলেছেন, এই ড্রোন ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীকে গভীরভাবে শোকাহত করেছে। সামনের দিনগুলোতে এই ড্রোন তাদের জন্য বিরাট অপমান বয়ে আনবে।

গত ১৯ ফেব্রুয়ারি ইসরাইলের আকাশে নির্বিঘ্নে প্রবেশ করে হাসান ড্রোন। এ ড্রোন ভূপাতিত করার জন্য ইসরাইলের এফ-১৬ জঙ্গিবিমান, অ্যাপাচি হেলিকপ্টার ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হলেও তা ভূপাতিত করা সম্ভব হয় নি। এ নিয়ে ইসরাইলের গণমাধ্যম ইহুদিবাদী বাহিনীর কঠোর সমালোচনা করেছে। পাশাপাশি তারা একে ইসরাইলের জন্য পরাজয় বলে মন্তব্য করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31