IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভিন্ন পন্থায় ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগ তুলে রাশিয়ার ওপর প্রথম ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

রাশিয়ার স্বীকৃত রাষ্ট্র লুহানস্ক এবং দনেস্কে সব ধরনের অর্থায়ন নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাস্টিন ট্রুডোর সরকার।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বল্টিক অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি ইউক্রেইনের সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে লাটভিয়ায় কানাডার ৪৬০ জন সেনা মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া স্বীকৃতি দেয়া দনেস্ক ও লুহানস্কে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়ার বিষয়ে একটু দেরিতে হলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী এইসব পদক্ষেপ নিলেন। দনবাসকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের প্রতি মস্কোর বাধ্যবাধকতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন ট্রুডো।

একই সাথে স্বীকৃতি দেয়া ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর আক্রমণ।

রাশিয়ার এই পদক্ষেপকে ভিন্ন পন্থায় ইউক্রেনে আগ্রসন উল্লেখ করে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, এ বিষয়ে কোনো ভুল নেই এবং এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সেই সাথে প্রেসিডেন্ট পুতিন সোমবার যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় এবং বিপজ্জনক ভুল তথ্যে ভরা বলেও মন্তব্য করেন ট্রুডো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31