IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> সক্রিয় হচ্ছে ন্যাটোর বিশেষ বাহিনী

সক্রিয় হচ্ছে ন্যাটোর বিশেষ বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) প্রথমবারের মতো পূর্ব ইউরোপের প্রথম সারির দেশগুলোর প্রতিরক্ষা বাড়ানোর জন্য একটি সামরিক প্রতিক্রিয়া বাহিনী প্রস্তুত করেছে।

রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ করার পর এই প্রথম জেনারেল টড ওলটার্সের কাছ থেকে এমন ঘোষণা এলো।

জেনারেল টড ওলটার্স, ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার এবং ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি রাশিয়াকে আগ্রাসন থেকে বিরত রাখতে স্থল, আকাশ, সমুদ্র এবং বিশেষ অপারেশন সৈন্যদের সমন্বয়ে বহুজাতিক বাহিনীকে সক্রিয় করার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি ওল্টার্স এক বিবৃতিতে বলেছেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।”

তিনি আরও যোগ করেন, “এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো খুবই বিচক্ষণ। পূর্বে আমরা যে এক বিলিয়ন নাগরিককে রক্ষা করার শপথ করেছিলাম এর মাধ্যমে তাদের রক্ষা করা যাবে।”

যদিও ইউক্রেন ন্যাটো সদস্য নয়, তবে ইউক্রেনে চারটি দেশের সীমান্ত রয়েছে, যারা ন্যাটোর সদস্য দেশ। তাহলো পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো মিত্ররা জোটের সংজ্ঞায়িত অনুচ্ছেদ ৫ পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির অধীনে তাদের পূর্ব এবং মধ্য ইউরোপীয় সদস্যদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমেরিকা এবং ন্যাটো দেশগুলো ইউক্রেনকে সমর্থন করলেও তারা প্রত্যক্ষ সঙ্ঘাতে যাবে না বলে আগেই স্পষ্ট করেছিল। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সন্ত্রস্ত ন্যাটো দেশগুলোকে সাহায্য করার জন্যই ন্যাটো সেনাদের পূর্ব ইউরোপে মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ শুক্রবার জানান, ইউক্রেনে সামরিক আগ্রাসনের অবসান ঘটাতে ক্রেমলিনের উপর চাপ সৃষ্টি করার জন্য ন্যাটো জোটকে আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, ‘‘আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি যদি আমাদের এর জন্য উপযুক্ত মূল্য দিতে হয়, তাও দিতে হবে। আমাদের এই পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ঠিক এই কারণেই আমরা প্রথমবারের জন্য ন্যাটো রেসপন্স ফোর্স মোতায়েন করছি।’’

ইউরোপে হাজার হাজার ন্যাটো সৈন্যের প্রথমবারের মতো সক্রিয়তা সম্প্রতি সময়ে নজির নেই। সাম্প্রতিক মাসগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা মিত্র দেশগুলোর উপর বিমান-পুলিশিং মিশন বাড়িয়েছে এবং মহাদেশের পূর্ব দিকে সৈন্য, নৌ জাহাজ এবং ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে, যেখানে রাশিয়ান সামরিক বাহিনী কাজ করছে।

রাষ্ট্রপতি জো বাইডেন বারবার জোর দিয়েছিলেন যে ইউক্রেনে মার্কিন সেনারা যুদ্ধ করবে না, তবে তিনি গত তিন সপ্তাহে ইউরোপে প্রায় ১৪ হাজার সৈন্যকে পূর্ব দিকে সরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে প্রতিরক্ষা দ্বিগুণ করেছেন। ওয়াশিংটন পশ্চিমাপন্থী সরকারকে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে।

সূত্র: টাইমস, আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31