IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> রাশিয়ার জন্য নিষিদ্ধ আমেরিকার আকাশ পথ

রাশিয়ার জন্য নিষিদ্ধ আমেরিকার আকাশ পথ

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার ওপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিলো মার্কিন সরকার।

মঙ্গলবার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, “রাশিয়ার বিমানের জন্য আমেরিকার আকাশসীমা নিষিদ্ধ করার মধ্যদিয়ে আজ রাতে আমি মিত্রদের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি। এতে রাশিয়া আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের অর্থনীতি আরো চাপে পড়বে।”

বাইডেনের ঘোষণার ফলে আমেরিকার আকাশসীমা দিয়ে রাশিয়ার সমস্ত বিমান চলাচল নিষিদ্ধ হয়ে গেল এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যেসব দেশ অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে মূলত আমেরিকা সমন্বয়সাধন করল।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সরকারি বাহিনীর গণহত্যা বন্ধ এবং সেখানকার জনগণকে রক্ষার জন্য পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। পুতিন স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে ভূখণ্ড দখল করার কোনো পরিকল্পনা মস্কোর নেই।

এ প্রসঙ্গে বাইডেন তার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে বলেন, পুতিন বিনা উসকানিতে অন্যায় হামলা চালিয়েছে এবং আমেরিকার গণমাধ্যম একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোন দেশে রাশিয়ার পক্ষ থেকে সবচেয়ে বড় আগ্রাসন বলে চিহ্নিত করেছে।

এদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন গতরাতে জানিয়েছে, রাশিয়ার ওপর যে বিমান নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বুধবার থেকে কার্যকর হবে। এর আওতায় রাশিয়ার কার্গো এবং চার্টার ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন, ক্যানাডা ও ব্রিটেন তাদের আকাশসীমা ব্যবহারের বিষয়ে রাশিয়ার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31