IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘ইউক্রেন হামলায় উদ্বুদ্ধ হয়ে তাইওয়ানে অভিযান চালাবে চীন’

‘ইউক্রেন হামলায় উদ্বুদ্ধ হয়ে তাইওয়ানে অভিযান চালাবে চীন’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর পরের যুদ্ধ হবে তাইওয়ানে। দেশটিতে হামলা চালাবে চীন। আর সেই যুদ্ধও আটকাতে পারবেন না আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার ‘ফক্স বিজনেসের হোস্ট’-এর উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে তিনি এই দাবি করেন। এর আগের দিন মঙ্গলবারও একটি রেডিও টক শো-তে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প একই কথা জানান।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, বর্তমান জো বাইডেন প্রশাসনের অক্ষমতার সুযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করছেন। তিনি ক্ষমতায় থাকলে এমন যুদ্ধ শুরু হতে দিতেন না।
একই সঙ্গে তিনি বলেন, পুতিনের ‘জমজ বোন’ শি জিনপিং রাশিয়ার থেকে অনুপ্রেরণা নিয়ে তাইওয়ানে হামলা চালাবে। আর বরাবরের মতো আমেরিকার বর্তমান প্রশাসন সেটি আটকাতে পারবে না।

ট্রাম্প বলেছেন, শি চিনপিং এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে মজা নিচ্ছেন আর ভাবছেন, যুক্তরাষ্ট্র কী বোকা। আমি নিশ্চিত, এসব দেখে তাইওয়ানে হামলার পরিকল্পনা একরকম পাকা করে ফেলেছে তারা। ইউক্রেনে পুতিন সফল হলেই চীন হামলা চালাবে তাইওয়ানে। তখনো এমনই হাত গুটিয়ে বসে থাকবেন বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য নিশ্চিত, বর্তমানে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হতো না। তাঁর যুক্তি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গে এমন করতেই পারতেন না। এর আগেও রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে।

এদিকে আক্রমণ শুরুর অষ্টম দিনে এসে রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খারসনের নিয়ন্ত্রণ দখল করেছে বলে শহরের মেয়র বলেছেন। খারসনই হচ্ছে এক সপ্তাহ আগে হামলা শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া প্রথম বড় শহর। একই সাথে দেশটির সেনাবাহিনীর ক্রমাগত প্রতিরোধে এখনো রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31