ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে। যুদ্ধের জেরে ইতোমধ্যে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। এবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরা।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে যোগ দেয়ার জন্য আরও একটি পদক্ষেপ এটি।
এর আগে জাপান সরকারও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়ে নিষেধাজ্ঞা জারি করেন।
ফুমিও কিশিদা বলেন, রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। টোকিও পরিস্থিতির ওপর বিবেচনা করে আরও কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে।
এছাড়াও ইউক্রেনে হামলা বন্ধ না হলে ব্রাসেলসভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের সুরক্ষিত নেটওয়ার্ক সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) । লেনদেনেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে পারে রাশিয়া।


