IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফিলিস্তিন ও ইয়েমেনে বর্বরতা চললেও আমেরিকা নীরব কেন? : সাইয়্যেদ

ফিলিস্তিন ও ইয়েমেনে বর্বরতা চললেও আমেরিকা নীরব কেন? : সাইয়্যেদ

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বরতা অব্যাহত থাকলেও আমেরিকা সে ব্যাপারে নীরব। অথচ তারা সব সময় মানবাধিকারের ব্যাপারে সোচ্চার।

ফিলিস্তিন এবং ইয়েমেন ইস্যুতে আমেরিকার এই নীরবতার মধ্যদিয়ে মানবাধিকার প্রশ্নে তাদের দ্বিমুখী অবস্থান পরিষ্কার হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় টেলিভিশনের মাধ্যমে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ বলেন, “ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে আমেরিকা অভিযোগ করছে অথচ তারা বিভিন্ন যুদ্ধে যে বেসামরিক নাগরিকদের উপর বর্বরতা চালিয়েছে সে ব্যাপারে তারা অন্ধ হয়ে রয়েছে। জাপান থেকে শুরু করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং সোমালিয়াসহ প্রায় সারা বিশ্বে আমেরিকা অপরাধযজ্ঞ চালিয়েছে। মার্কিন বোমারু বিমান থেকে বোমা হামলা চালিয়ে আফগানিস্তানের বিয়ের অনুষ্ঠানকে দাফন অনুষ্ঠানে পরিণত করা হয়েছে।”

হাসান নাসরুল্লাহ প্রশ্ন রাখেন- ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়েছে ও যুদ্ধাপরাধ করছে সে বিষয়ে আমেরিকা কি বলবে? একইভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় কিংবা ইয়েমেনে যে বর্বরতা চলছে সে সম্পর্কে তারা কি বলতে পারে?

হিজবুল্লাহ মহাসচিব বলেন- আলজেরিয়া, লিবিয়া এবং বিশ্বের অন্যান্য জায়গায় যেসব বর্বরতা ও অপরাধযজ্ঞ চালিয়েছে তার জন্য আমেরিকা ও ইউরোপের সেনা কর্মকর্তাদের হাজার বার বিচার করা উচিত।

গত শুক্রবার পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যে নারকীয় বোমা হামলা চালিয়েছে সে ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতারাও সমালোচনা করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31