IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘৮১ জনের মৃত্যুদণ্ড মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি’

‘৮১ জনের মৃত্যুদণ্ড মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, গণহারে মৃত্যুদণ্ড দিয়ে এবং লাগামহীন সহিংস আচরণ করে সৌদি আরব নিজের তৈরি সংকটের সমাধান করতে পারবে না।

তিনি আরও বলেছেন, সৌদি জনগণের বিরুদ্ধে চালানো দমন অভিযান ও রাজনৈতিক অসহিষ্ণু আচরণকে ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো প্রচলিত বিচারিক পরিভাষা ব্যবহার করে চালিয়ে দেয়া যাবে না।

সৌদি সরকার শনিবার একদিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। খাতিবজাদে এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি বলে বর্ণনা করেন।তিনি এ ঘটনাকে বিচার বিভাগের স্বাভাবিক কার্যকলাপের অপব্যবহার বলেও উল্লেখ করেন।

সৌদি সরকারের এ মানবাধিকার পরিপন্থি কাজের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমারা কোনো কোনো দেশে অনেক বড় অপরাধের দায়ে মাত্র এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলে হৈ চৈ শুরু করে দেয় অথচ বিচারিক প্রক্রিয়ার নামে সৌদি সরকারের গণহত্যার ব্যাপারে তারা সম্পূর্ণ নীরব রয়েছে।

তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকার শব্দটির অপব্যবহারের সমালোচনা করে বলেন, পাশ্চাত্য বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর টুটি চেপে ধরার কাজে মানবাধিকারের মতো পরিভাষাগুলো ব্যবহার করে।

শনিবার সৌদি সরকার যে ৮১ ব্যক্তির গণমৃত্যুদণ্ড কার্যকর করে তাদের মধ্যে ৪১ জনই দেশটির কাতিফ প্রদেশের শিয়া নাগরিক। তাদেরকে নানারকম তুচ্ছ অজুহাতে আটক করে বহুদিন ধরে কারাগারে ফেলে রাখা হয়েছিল। আলে সৌদ সরকার প্রতি বছর তার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে ‘সন্ত্রাসবাদ দমনের’ অজুহাতে মৃত্যুদণ্ডসহ অন্যান্য কঠোর শাস্তি প্রদান করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31