IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> পাক পার্লামেন্ট পুনর্বহাল করল সুপ্রিম কোর্ট

পাক পার্লামেন্ট পুনর্বহাল করল সুপ্রিম কোর্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া আদেশকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে দেখছে বিরোধী দলগুলো। আজ (শুক্রবার) দোয়া মাহফিল ও শুকরিয়া সমাবেশের মধ্য দিয়ে বিজয় উদযাপনের ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার রাতে পার্লামেন্ট পুনর্বহাল করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাঁচ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। প্রধান বিচারপতি আদেশে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার মন্ত্রিসভাকে পুনর্বহাল করতে হবে।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ডাকতে হবে জাতীয় পরিষদের অধিবেশন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিবেশন মুলতবি করা যাবে না।

সুপ্রিম কোর্টের রায়ে আনন্দ প্রকাশ করে টুইটারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো লিখেছেন, ‘গণতন্ত্রই শ্রেষ্ঠ প্রতিশোধ! জিও ভুট্টো, জিও আওয়াম, পাকিস্তান জিন্দাবাদ।’

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান ও জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শীর্ষ আদালতের এ রায় গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে সংবিধান ও পাকিস্তানের সুরক্ষা নিশ্চিত হয়েছে। আদালতের স্বাতন্ত্র্য ও মর্যাদা সমুন্নত থেকেছে।’

জমিয়ত উলেমা-ই ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনটি করেন শাহবাজ। এসময় ফজলুর রহমান বলেন, আজ দেশব্যাপী সমাবেশ পালন করা হবে। তিনি বলেন, ‘এ বিজয় উদ্‌যাপনের জন্য আজ আমরা শুকরিয়া সমাবেশ পালন করব। চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসতে আমরা আমাদের দেশের জন্য দোয়া করব।’

এদিকে, অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার।

সুপ্রিম কোর্টের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসাইন বলেন, সরকার পরিবর্তন পাকিস্তানকে আবারও ২৩ মার্চ ১৯৪০ থেকে সংগ্রাম শুরুর দিকে ঠেলে দেবে। তিনি বিরোধী দলের অধীন দেশ শাসনের চিত্র তুলে ধরার চেষ্টা করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আমাদের আবারও স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করতে হবে। বিরোধীরা পাকিস্তানকে দাসত্বের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের সফল হতে দেব না।’

আদালতের আদেশ একপক্ষীয় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে ‘বেশ কিছু অসংগতি’ রয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খানের ভয়ে সব ‘চোর’ এক হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানের দাবিরই জয় হয়েছে। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো টের পাবে, যারা বিদেশি ষড়যন্ত্রকে সমর্থন করেছে, জনগণ তাদের কীভাবে জবাব দেয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ওয়াঘা সীমান্ত পার হয়ে এসেছেন। তাঁরা হয়তো জানতেন না, আমরা যুক্তরাজ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্রের দাসত্ব করব। পাকিস্তান ১৯৪৭ সালের অবস্থায় ফিরে যেতে পারে।’

বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ৩ এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31