IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘ইরান-কানাডা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত না হলে দায় অটোয়ার’

‘ইরান-কানাডা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত না হলে দায় অটোয়ার’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবল খেলাকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার না বানাতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। কাতার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ইরান ও কানাডার জাতীয় ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কানাডা সরকার আভাস দিয়েছে ম্যাচটি অনুষ্ঠিত হবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে কানাডা সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, দু’দেশের ফুটবল ফেডারেশন স্বতন্ত্রভাবে এই ফুটবল ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছিল।

তিনি বলেন, এখনও কানাডার ফুটবল ফেডারেশন বলছে, তারা ইরান-বিদ্বেষী প্রেশার গ্রুপগুলোর চাপ উপেক্ষা করে নির্ধারিত সময়ে ম্যাচটির আয়োজন করবে। কিন্তু সরকারের সমর্থন না থাকলে ফেডারেশনের পক্ষে তা করা সম্ভব নাও হতে পারে।

আগামী ৫ জুন কানাডার ভাঙ্কুভার শহরে ইরান-কানাডা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খাতিবজাদে বলেন, কানাডা সরকার খেলাধুলাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে রাখার মৌখিক দাবি করলেও দুঃখজনকভাবে দেশটি ক্রীড়াকেও তাদের রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানিয়েছে।

তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রীসহ অন্যান্য শীর্ষস্থানীয় রাজনীতিবিদের বক্তব্য থেকে এ বিষয়টিই প্রতীয়মান হয়।ইরানের এই মুখপাত্র বলেন, কানাডার এসব রাজনীতিবিদ ইরান-বিদ্বেষী গোষ্ঠীগুলোর প্রচারণায় প্রভাবিত হয়েছেন।

ইরান ও কানাডা উভয় দল কাতার বিশ্বকাপ ২০২২-এর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফিফার ঘোষিত শিডিউল অনুযায়ী বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে এই দুই দেশের জাতীয় দলকে একটি প্রীতি ম্যাচ খেলতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কানাডা সরকারের গোঁয়ার্তুমির কারণে ম্যাচটি অনুষ্ঠিত না হলে তার পরিণতির দায় অটোয়াকেই নিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31