ধূমকেতু প্রতিবেদক, ফিনল্যান্ডে : ফিনল্যান্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
নতুন কমিটি গঠনে বৃহস্পতিবার (৩০ জুন) হেলসিংকির স্থানীয় একটি রেস্তরায় ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম বেপারীর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সাংগঠনিক সম্পাদক তানভীর রান্দিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি।
প্রধানবক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন।
এছাড়া ফিনল্যান্ড বিএনপির নেতা আব্দুর রশিদ,আনিস, ফয়েজ আহম্মেদ, যুব নেতা আরিফুল ইসলাম , মোজাহারুল ইসলাম মনি, রনি রশিদ , এস এম রানা, রাশেদ উন নবী, শামীম ব্যপারী ও এনাজুল হকসহ দলের নেতারা কর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেন ও নাসির উদ্দিন আহমেদ শাহিন।
অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ সদস্য সংগ্রহের জন্য দলীয় ফরম বিতরণের মাধ্যমে এই সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে সভাপতি শামীম বেপারীর সকলকে নিয়ে সুন্দর কমিটি উপহার দিতে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


