IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ২৮ কর্মকর্তাকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি

২৮ কর্মকর্তাকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার স্থানীয় সময় রাতে জানান, রাশিয়ার হয়ে কাজ করায় ও নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় দেশটির শক্তিশালী নিরাপত্তা বাহিনী এসবিইউ-এর আরও ২৮ সদস্যকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসবিইউ-এর প্রধান ইভান বাকানোভ ও ইউক্রেনের প্রধান কৌঁসুলি ইরিনা ভেনেদিকতোভাকে বহিস্কার করার পরের দিন এসবিইউ-এর আরও ২৮ কর্মকর্তাকে বহিস্কার করার কথা জানালেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার হয়ে কাজ করা এবং নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে তাদের বহিস্কার করা হয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী এবং এসবিইউতে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে জেলেনস্কি নিরাপত্তা বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনছেন। ইউক্রেনে রাশিয়া হামলা করার আগে এসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

বার্তা সংস্থা এপিকে ভলোদমির ফ্রেসেঙ্কো নামে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে, দেশের মধ্যে রাশিয়ার চক্রান্ত ঠেকিয়ে দিতে জেলেনস্কির এমন কর্মকর্তাদের প্রয়োজন যারা একসঙ্গে বেশ কয়েকটি দায়িত্ব সামলাতে পারবে।

এদিকে এসবিইউ-এর প্রধান ইভান বাকানোভ ও ইউক্রেনের প্রধান কৌঁসুলি ইরিনা ভেনেদিকতোভার পরিস্থিতি সামলানোর বিষয়টি নিয়ে খুশি ছিলেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। তাছাড়া ধারণা করা হচ্ছে পশ্চিমা নেতারাও তাদের কর্মতৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31