IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আদিবাসী দ্রৌপদী

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আদিবাসী দ্রৌপদী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের নতুন রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসের মসনদে বসলেন তিনি। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে বিপুল ভোটে হারিয়ে তিনি।

তৃতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২১৬১টি ভোট এবং যশবন্ত সিনহা পেয়েছেন ১০৫৮টি ভোট। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বিরোধী দলের ১৭ জন সাংসদ ক্রশ ভোট করেছেন। দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা।

গণনার প্রথম পর্ব থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। প্রথম পর্বে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন তিনি। মোট সাংসদের ভোট ৭৪৮টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তার প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার।

যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তার প্রাপ্ত ভোটের মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। রাষ্ট্রপতি ভোটের দ্বিতীয় রাউন্ডের গণনায় মার্জিন আরও বাড়ান এনডিএ প্রার্থী।

বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বিপুল ভোট পান তিনি। দ্রৌপদী মুর্মু পান ৮০৯ ভোট। যার মূল্য ১ লক্ষ ৫ হাজার ২৯৯ এবং যশবন্ত সিনহা পান ৩২৯ ভোট। যার মূল্য ৪৪ হাজার ২৭৬। মোট ভোট ১১৩৮। যার মোট মূল্য ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৫। সূত্র: জিনিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31