IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু

বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। রানির কফিন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছানোর পর শেষকৃত্যের এই অনুষ্ঠান শুরু হয়। ব্যাপক ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত রানিকে শেষ বিদায় জানানো হচ্ছে। এই আয়োজনে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি মানুষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান। এসময় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তাদের পেছনে ছিলেন।

সংবাদমাধ্যমটি বলছে, ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। তবে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি সেখানে উপদেশ দেবেন এবং প্রশংসা করবেন। এটি মূলত সেই আনুষ্ঠানিক মুহূর্ত যখন রানিকে ঈশ্বরের কাছে অর্পণ করা হয়।

ইয়র্কের আর্চবিশপ, ওয়েস্টমিনস্টারের কার্ডিনাল আর্চবিশপ, চার্চ অব স্কটল্যান্ডের সাধারণ পরিষদের মডারেটর এবং ফ্রি চার্চেস মডারেটররা প্রার্থনা করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের ধর্মগ্রন্থ থেকে পাঠ করার জন্য প্রস্তুত আছেন।

এর আগে সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হয়। এরপরই অতিথিরা সেখানে প্রবেশ করতে শুরু করেন। এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলসও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আছেন। যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও সেখানে উপস্থিত হয়েছেন।

উইন্ডসরে যেখানে জনতাকে বাধা দেওয়ার ব্যারিয়ার দেওয়া হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ শবযাত্রা দেখার জন্য অপেক্ষা করছেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31