IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> টপ নিউজ >> প্রবাস >> লেবানন ভ্রমণে না করার সতর্ক করলো যুক্তরাষ্ট্র

লেবানন ভ্রমণে না করার সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ সংগঠনের মধ্যে চলমান সংঘাতের কারণে এমন সতর্কতা জারি করা হয়েছে। রকেট, ক্ষেপণাস্ত্র এবং কামান দিয়ে দুপক্ষের মধ্যে সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। লেবাননে ‘ভ্রমণ করবেন না’ এমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

হামাস ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ইসরায়েল এবং লেবানন উভয়ই উত্তেজনার আশঙ্কার কারণে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে।

এদিকে গাজার হাসপাতালে হামলার ঘটনাকে কেন্দ্র করে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরে মঙ্গলবার রাতে বিক্ষোভ হয়েছে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়া হয়।

মঙ্গলবার গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি যুদ্ধাপরাধ। হাসপাতালটি শত শত আহত ও অসুস্থ মানুষের আশ্রয়স্থল ছিল।

হাসপাতালটি ব্যাপ্টিস্ট হাসপাতাল নামেও পরিচিত ছিল। এটি একই সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষের আশ্রয়স্থল এবং রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। আল জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনার পর পশ্চিম তীরের শহরগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

অপরদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় প্রায় ৩১ জন মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউজ। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। তারপর থেকে এখন পর্যন্ত চলমান সংঘাতে এসব মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

তবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইসরায়েলে ১৩ মার্কিন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েলে সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031