IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> প্রবাস >> লিড নিউজ >> হামাস-ইসরাইল সংঘাতে মুসলিম ভোট হারানোর শঙ্কায় বাইডেন

হামাস-ইসরাইল সংঘাতে মুসলিম ভোট হারানোর শঙ্কায় বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইল ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধে তেলআবিবকে ‘উলঙ্গ’ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি যুদ্ধ বন্ধ ও গাজায় মানবিক সংকট মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেননি তিনি।

এ অবস্থায় গাজা ইস্যু আসছে ২০২৪ সালের নির্বাচনে বাইডেনের জন্য কাল হয়ে উঠতে পারে। ডেমোক্র্যাট দলীয় এ নেতা ইসরাইল ইস্যুতে মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতে পারেন বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক ডজনেরও বেশি পণ্ডিত, অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সম্প্রদায়ের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা এমন আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, গাজায় ইসরাইলি বোমাবর্ষণে ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ব্যর্থ হচ্ছেন বাইডেন।

এতে ক্ষুব্ধ আরব-আমেরিকান নাগরিকরা। তাদের ক্রমবর্ধমান হতাশাই বাইডেনের পুনর্নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও অভিমত তাদের।

আরব-আমেরিকান ইনস্টিটিউটের সভাপতি জিম জোগবি জানান, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যে আরব-আমেরিকান ভোটারের সংখ্যা পাঁচ শতাংশ। পেনসিলভানিয়া এবং ওহিওর মতো রাজ্যগুলোতে এর হার ১ দশমিক ৭ শতাংশ থেকে ২ শতাংশের মধ্যে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে ৫০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট। পেনসিলভানিয়ায় বাইডেন ৫০ দশমিক ১ শতাংশ ও ট্রাম্প ৪৮ দশমিক ৮৪ শতাংশ পান। রাজ্যটিতে ৮১ হাজারেরও কম ভোটের ব্যবধানে জিতেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।

কিছু অ্যাক্টিভিস্ট বলেছেন, আরব ও মুসলিম আমেরিকানরা ট্রাম্পকে সমর্থন করার সম্ভাবনা কম। তবে তারা বাইডেনকে ভোট দেওয়ার চেয়ে ভোটদানে বিরত থাকাকেই বেছে নিতে পারেন।

মেরিল্যান্ডভিত্তিক লেখক এবং গাজার সমাজকর্মী লায়লা এল-হাদ্দাদ বলেন, আমি মনে করি, এর জন্য তাকে (বাইডেন) মিশিগান হারাতে হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930