IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> আশ্রয়শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ৪৫, ভুল স্বীকার নেতানিয়াহুর

আশ্রয়শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ৪৫, ভুল স্বীকার নেতানিয়াহুর

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজার রাফা এলাকায় একটি আশ্রয়শিবিরে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু।

রোববার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয়শিবিরে হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

এ ছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে।

হামলার পর ইসরাইলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে।

তিনি বলেন, আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব। কারণ এটি আমাদের নীতি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য ‘সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক’ থাকা ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাতে যারা জড়িত নন, তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমার নেই।

এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের হামলাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।

সূত্র: বিবিসি

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31