IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> প্রবাস >> লিড নিউজ >> মালিতে চোরাগোপ্তা হামলায় নিহত ৫০

মালিতে চোরাগোপ্তা হামলায় নিহত ৫০

মালিতে চোরাগোপ্তা হামলায় নিহত ৫০

মালিতে চোরাগোপ্তা হামলায় নিহত ৫০

ধূমকেতু নিউজ ডেস্ক : মালির উত্তরপূর্বাঞ্চলীয় গাও শহরের কাছে বেসামরিক এক গাড়িবহর ও এর পাহারায় থাকা সেনাদের ওপর সশস্ত্র আক্রমণকারীদের চোরাগোপ্তা হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা ও বাসিন্দারা জানান, শুক্রবার গাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোবে গ্রামের কাছে হামলার ঘটনাটি ঘটে।

মালির এই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার স্বীকৃত সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতা চালিয়ে আসছে। এসব গোষ্ঠীর সশস্ত্র তৎপরতার কারণে মালি, প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে অস্থিরতা বিরাজ করছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় ওই কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, “লোকজন গাড়িগুলো থেকে ঝাঁপিয়ে পড়ে পালাতে থাকে। অনেক বেসামরিক হতাহত হয়েছেন।”

এই কর্মকর্তা জানান, গাওয়ের সরকারি হাসপাতালে ৫৬টি মৃতদেহের তথ্য রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, সেনাবাহিনীর অনেক সদস্যও হতাহত হয়েছেন, তবে তাদের সংখ্যা জানায় যায়নি।

রয়টার্স জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য মালির সেনাবাহিনীকে অনুরোধে জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

গাওয়ের এক বাসিন্দা জানান, প্রায় ৫০ জনের মতো নিহত হয়েছেন আর গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘন ঘন প্রাণঘাতী হামলা ঘটতে থাকায় সেনাবাহিনী প্রায় প্রতিদিন পাহারার ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে।

২০১২ সালে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ শুরু করার পর মালির ঊষর উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে সাহারা মরুভূমির দক্ষিণে কেন্দ্রীয় সাহেল অঞ্চলজুড়ে জঙ্গি তৎপরতা বিস্তৃত হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31