IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের বৈঠক আজ

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের বৈঠক আজ

সৌদি আরব ও ইউক্রেনের পতাকা

সৌদি আরব ও ইউক্রেনের পতাকা। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের একটি প্রতিনিধি দল।

এ জন্য সোমবারই (১০ মার্চ) রিয়াদ সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি সফরে গিয়ে জেলেনস্কি আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে সৌদি আরব বিভিন্ন সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। যার মধ্যে বন্দিবিনিময়ের মধ্যস্থতা এবং গত মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজনও করেছে। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্টের।

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনায় ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির বাগবিতণ্ডার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

এতে দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় তার ওপর আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে জেলেনস্কি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি যোগ দেবেন না, ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন তার চিফ অফ স্টাফ, তার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা এবং একমত হতে পারব।

ইউক্রেনীয় পক্ষ আশা করছে যে, এই বৈঠক হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে সহায়তা করবে এবং ভবিষ্যতে মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া যাতে ইউক্রেনের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি না করে তা নিশ্চিত করবে।

২০০৮-২০০৯ সালে ন্যাটোতে মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করা মার্কিন কূটনীতিক কার্ট ভলকার বলেন, ইউক্রেনের জন্য আমার পরামর্শ হল- কেবল নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকা।

তবে এই কাজ সহজ হবে বলে তার মনে হচ্ছে না, কারণ মার্কিন প্রশাসন প্রকাশ্যে ইউক্রেনকে আক্রমণ করছে, তাদের শীর্ষ নেতাকে একজন স্বৈরশাসক বলে অভিহিত করছে এবং অস্ত্রসহ গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে, যা কিয়েভের আত্মরক্ষার ক্ষমতাকে ব্যাহত করতে পারে।

জেদ্দায়, আলোচনার মূল এজেন্ডা থাকবে সম্ভবত গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি, যা গত মাসে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত হওয়া কথা ছিল। কিন্ত্র উভয়ের মধ্যে বাক-বিতন্ডার ফলে তখন স্থগিত হয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31