IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ভারতীয় হামলা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত’

‘ভারতীয় হামলা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় হামলা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

গতকাল সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, গত সপ্তাহের ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হচ্ছে। আমরা ইতোমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি।’

প্রতিরক্ষামন্ত্রী জানান, পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে অবহিত করেছে। তবে কেন তিনি হামলাকে অবশ্যম্ভাবী মনে করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও বলেন, ‘পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পারমাণবিক অস্ত্র কেবল দেশের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলেই ব্যবহার করা হবে।’

এদিকে কাশ্মীর হামলার ঘটনায় ভারত ইতোমধ্যেই দুজন হামলাকারীকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করেছে। তবে পাকিস্তান এ হামলায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

এ প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট হ্রাস করেছে। এর ধারাবাহিকতায় সিন্ধু নদের বহু পুরোনো পানিচুক্তি স্থগিত করেছে ভারত। এ ছাড়া আটারি-ওয়াঘা সীমান্তচৌকি বন্ধ করার পাশাপাশি পাকিস্তানিদের ভিসাও বাতিল করেছে দেশটি।

অপরদিকে ভারতের প্রতি পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও হাইকমিশনে থাকা ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করেছে দেশটি।

এছাড়া গতকাল সোমবার ভারত ‘উসকানিমূলক’ কনটেন্ট ছড়ানোর অভিযোগে পাকিস্তানের এক ডজনেরও বেশি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ ও শুনো নিউজের ইউটিউব চ্যানেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31