IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন আলাপ

সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন আলাপ

সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন আলাপ

সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন আলাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপনে আলোচনা চালাচ্ছে দখলদার ইসরায়েল।

সম্প্রতি ইসরায়েলি ও সিরীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী সংবাদমাধ্যম চ্যানেল-১২।

গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান। পরবর্তীতে তিনি বলেন, সারা এ ব্যাপারে ‘হ্যাঁ’ বলেছেন।

চ্যানেল-১২ প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েল আর সিরিয়ার মধ্যে এসব গোপন আলোচনায় মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরাত।

তবে অপর ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরায়েল-সিরিয়ার মধ্যে মধ্যস্থতা করছে কাতার এবং এটি কয়েক মাস ধরেই চলছে।

গত মাসে আহমেদ আল সারা নিশ্চিত করেন দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়েছে। তবে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি কিছু বলেননি।

চ্যানেল-১২ জানিয়েছে, সম্প্রতি এমন একটি বৈঠক হয়েছে আজারবাইজানে। সেখানে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অপারেশন্স ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসুক। তিনি সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই সময় সেখানে তুরস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইসরায়েলি কয়েকটি সূত্রের বরাতে চ্যানেল-১২ জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যেহেতু আল কায়েদার সিরিয়া শাখার যোদ্ধা ছিলেন। তাই ইসরায়েল প্রথমে তার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করতে চায়নি। কিন্তু এখন ইসরায়েল এই অবস্থান পরিবর্তন করেছে। তাদের ধারণা, সারার নেতৃত্বে সিরিয়া ইরানের প্রভাব থেকে বের হয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা করবে। আর সিরিয়ার সঙ্গে যদি তারা সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে তুরস্কের সঙ্গেও সম্পর্ক ভালো হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, চ্যানেল ১২, হারেৎজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31