IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরাকে মিশন সমাপ্তির ঘোষণা, মার্কিন বাহিনী কেন নড়ছে না?

ইরাকে মিশন সমাপ্তির ঘোষণা, মার্কিন বাহিনী কেন নড়ছে না?

মার্কিন সেনা

মার্কিন সেনা।

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকি পার্লামেন্টে সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিল পাস হওয়া স্বত্ত্বেও কিছু ইরাকি কর্মকর্তা এখনও এই বিল বাস্তবায়নে বিলম্ব করছে।

বার্তা সংস্থা মেহের-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন নুজাবা মার্কিন সামরিক ও কারিগরি কমিটির মধ্যে নতুন দফা আলোচনা শুরু করার সম্ভাবনার কথা উল্লেখ করে জানিয়েছে, বিদেশি বাহিনীর উপস্থিতি বা প্রত্যাহারের জন্য একটি নতুন কাঠামো তৈরির লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে ইরাক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কারিগরি কমিটির মধ্যে নতুন দফা আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরাকে যুদ্ধ মিশনের সমাপ্তি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এখনও দেশটির ‘আইন আল-আসাদ’ এবং ‘আল-হারির’ এর মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে উপস্থিতি বজায় রেখেছে মার্কিন বাহিনী। এই উপস্থিতি বজায় রাখার উদ্দেশ্য নিরাপত্তা হুমকি মোকাবেলা করা নয় বরং কৌশলগত স্বার্থে এটা করা হচ্ছে। ইরান, তুরস্ক ও সিরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর কথা মাথায় রেখে এই উপস্থিতিকে বজায় রাখতে চায় আমেরিকা।

এই উপস্থিতির ধারাবাহিকতা কেবল ইরাকের নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং এ কারণে সেদেশে অভ্যন্তরীণ উত্তেজনা অব্যাহত রয়েছে, সীমান্ত অস্থিতিশীলতাও বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে যে, তাদের সেনা প্রত্যাহার করা হলে অর্থনৈতিক বা কূটনৈতিক সংকটে পড়বে ইরাক।

ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন দখলদার বাহিনীর অবস্থানকে দেশের সার্বভৌমত্বের পরিপন্থী এবং সংসদীয় প্রস্তাবের লঙ্ঘন বলে মনে করে। এমন পরিস্থিতিতে ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আস-সুদানির সরকার মার্কিন সেনা বহিষ্কারের প্রক্রিয়া কার্যত বিলম্বিত করায় সরকারের ওপর প্রতিরোধ সংগঠনগুলো চাপ বাড়াতে পারে।

বিদেশি সেনা বহিষ্কারের বিষয়ে সংসদীয় প্রস্তাব বাস্তবায়নে শিয়া আস সুদানি সরকার এবং তার আগের সরকারগুলোর নিষ্ক্রিয়তার মূলে রয়েছে অর্থনৈতিক পরিণতির বিষয়ে ভীতি। ইরাক মার্কিন আর্থিক চ্যানেলের উপর নির্ভর করে এগোচ্ছে। ইরাকি অর্থনীতি মূলত মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে ডলার স্থানান্তরের অনুমতির ওপর নির্ভরশীল।

এই আর্থিক নির্ভরতা কাঠামোগত চাপের একটি হাতিয়ার হয়ে উঠেছে যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইরাকের অভ্যন্তরীণ ও নিরাপত্তা ক্ষেত্রে হস্তক্ষেপ করে এবং বাগদাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা মূলত অর্থনৈতিক নির্ভরতা থেকে সরে আসার ওপর নির্ভরশীল।

মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ইরাকি সেনাবাহিনী শক্তিশালী করার পথে বাধা সৃষ্টি করে এসেছে। বিমান প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তির মতো গুরুত্ব ক্ষেত্রে স্বনির্ভর হতে দিচ্ছে না আমেরিকা। এটা স্পষ্ট, ওয়াশিংটন চায় না ইরাক একটি স্বাধীন এবং প্রতিরোধে সক্ষম দেশে পরিণত হোক। তারা চায় ইরাক একটি নির্ভরশীল, নিয়ন্ত্রণযোগ্য দেশ হিসেবে থাকুক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31