IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘মার্কিন পারমাণবিক প্রস্তাব জাতীয় স্বার্থবিরোধী’

‘মার্কিন পারমাণবিক প্রস্তাব জাতীয় স্বার্থবিরোধী’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই তিনি এই মন্তব্য করেন।

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা আলোচনা করেছে। এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতা হয়নি।

শনিবার ইরান জানায়, ওমানের মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে। তবে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রস্তাব শতভাগ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের পরিপন্থি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে।

ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না। তবে তেহরান জোর দিয়ে বলেছে, এটি তাদের অধিকার।

খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির ‘মূল চাবিকাঠি’। এ নিয়ে আমেরিকার কিছু বলার অধিকার নেই।

তিনি আরও বলেন, আমাদের যদি ১০০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও থাকে, কিন্তু জ্বালানি উৎপাদনের সক্ষমতা না থাকে। তাহলে সেগুলোর কোনো কার্যকারিতা থাকবে না।

তিনি আরও বলেন, আমরা যদি নিজেরা এই জ্বালানি তৈরি করতে না পারি, তাহলে বাধ্য হয়ে আমেরিকার কাছে যেতে হবে। যেখানে তারা ডজনখানেক শর্ত আরোপ করতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31