IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> মরক্কোতে খরা-সংকটে কোরবানি বন্ধ

মরক্কোতে খরা-সংকটে কোরবানি বন্ধ

মরক্কোতে খরা-সংকটে কোরবানি বন্ধ

মরক্কোতে খরা-সংকটে কোরবানি বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা মানেই পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের মহিমা স্মরণ। তবে ২০২৫ সালে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ মরক্কো।

পশুর সংকট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে এবার ঈদুল আজহায় কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

রাজকীয় এই নির্দেশনা এসেছে ঈদের মাত্র একদিন আগে, অর্থাৎ বুধবার (৪ জুন)। পবিত্র ঈদুল আজহা মরক্কোতে উদযাপিত হবে শুক্রবার, ৬ জুন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রি পড়ে শোনান। সেখানে তিনি দেশের জনগণকে ২০২৫ সালে পশু কোরবানি না দেওয়ার অনুরোধ জানান। এর মূল কারণ হিসেবে তুলে ধরা হয়—ভয়াবহ খরা, পশু সম্পদের ঘাটতি এবং কৃষিখাতের টিকে থাকার প্রয়োজনীয়তা।

সরকারি সূত্র জানায়, মরক্কোতে দীর্ঘ কয়েক বছর ধরে খরা ও প্রাকৃতিক দুর্যোগ চলমান। এতে দেশের পশুসম্পদ বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। যেসব পশু এখনও বেঁচে আছে, সেগুলোর সংরক্ষণের জন্যই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং কৃষিখাতের স্থিতিশীলতা বজায় রাখাও অন্যতম উদ্দেশ্য। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সুরক্ষাবাহিনী ও বিশেষ তদারকি ইউনিট মোতায়েন করেছে। পশু পরিবহনের পথে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। কেউ আদেশ অমান্য করলে কোরবানির পশু জব্দ করা, অর্থদণ্ড আরোপ এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পশু পালনকারী কৃষকরা। মরক্কোর একটি বড় কৃষি সংগঠনের প্রধান আব্দেল ফাত্তাহ আমের সরকারের সিদ্ধান্তকে ‘একতরফা’ আখ্যা দিয়ে বলেন, “বহু কৃষক ঈদের বাজারকে লক্ষ্য করে সারা বছর পশু পালন করেছেন। এখন যদি তারা পশু বিক্রি না করতে পারেন, তাহলে তারা আরও বড় আর্থিক বিপর্যয়ে পড়বেন।” তিনি সরকারের কাছে কৃষকদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

সরকারি নির্দেশনার বাস্তব প্রতিফলন ইতোমধ্যেই দেশজুড়ে দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাবাহিনী বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করে সাধারণ মানুষের ক্রয় করা ভেড়া জব্দ করছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে তারা কোরবানি থেকে সরে আসবেন না। সরকারি নিষেধাজ্ঞা মানতে তারা নারাজ। “এটা আমাদের ধর্মীয় অধিকার, কোনো রাজা এটাকে বাতিল করতে পারেন না”—এমন মন্তব্যও পাওয়া গেছে।

খরা ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে মরক্কোর মতো একটি মুসলিম প্রধান দেশে কোরবানি নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। এটি একদিকে যেমন পরিবেশ ও অর্থনীতির বাস্তবতাকে তুলে ধরছে, তেমনই ধর্মীয় অধিকার ও বিশ্বাসের মধ্যকার টানাপোড়েনও সামনে নিয়ে আসছে। এখন দেখার বিষয়—এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় এবং সরকার কীভাবে কৃষক ও সাধারণ মানুষের ক্ষোভ সামাল দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31