IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> এবার ইরানের তাবরিজে ইসরায়েলের হামলা

এবার ইরানের তাবরিজে ইসরায়েলের হামলা

ইরানের তাবরিজে ইসরায়েলের হামলা

ইরানের তাবরিজে ইসরায়েলের হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের তাবরিজ শহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। যদিও এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার ভোররাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় আকারের হামলা চালায় ইসরায়েল। এতে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইসরায়েলের এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম-আল-আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়া ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হন, যারা হলেন: আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি।

এই হামলার জবাবে ইরানও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের জেরুজালেমে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানির মজুদ। আতঙ্কে সাধারণ মানুষ দোকানপাটে ভিড় করছে। তেল আবিবের রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে।

শুক্রবার রাত ৩টার দিকে ইসরায়েলের জনগণের ঘুম ভাঙে সাইরেন ও মোবাইল সতর্কবার্তায়। সরকার জানায়, দেশটির সামনে একটি গুরুতর হুমকি রয়েছে এবং সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছে থাকে।

ইসরায়েলের জরুরি বিভাগ জানায়, দেশে রক্ত সংগ্রহ জোরদার করা হচ্ছে এবং কিছুটা সুস্থ রোগীদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হচ্ছে। সেইসঙ্গে পশ্চিম তীরের সব ফিলিস্তিনি শহরে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইতোমধ্যে ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন তাদের দিকে রওনা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31