IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> জাতিসংঘের কালোতালিকায় ইসরায়েল

জাতিসংঘের কালোতালিকায় ইসরায়েল

বেঞ্জামিন-নেতানিয়াহু

বেঞ্জামিন-নেতানিয়াহু। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : শিশুদের ওপর সহিংসতার জন্য দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে ‘কালোতালিকায়’ অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থার ‘চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর গুরুতর সহিংসতা ২০২৪ সালে নজিরবিহীনভাবে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে ১৮ বছরের নিচে শিশুদের ওপর ৪১ হাজার ৩৭০টি গুরুতর সহিংসতার ঘটনা যাচাই করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে গাজা উপত্যকা, পশ্চিম তীর ও ইসরায়েলে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ২৫৯ ফিলিস্তিনি শিশু নিহত এবং ৯৪১ শিশু আহত হয়েছে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে।

এছাড়া, ইসরায়েলের অধিকৃত এলাকায় আরও ৪ হাজার ৪৭০ শিশুর মৃত্যুর তথ্য যাচাই করছে জাতিসংঘ। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ৯৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের ওপর এত মাত্রায় গুরুতর সহিংসতার ঘটনায় আমি মর্মাহত।’’

তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়ে বলেন, ‘‘স্কুল ও হাসপাতালের মতো স্থানগুলোতে হামলা বন্ধ করতে হবে। যেকোনো সামরিক অভিযানে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’’

ইসরায়েলের জাতিসংঘ মিশন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এছাড়া, হামাসের আল-কাসেম ব্রিগেডস ও ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডসকেও দ্বিতীয়বারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে গাজা ছাড়াও কঙ্গো প্রজাতন্ত্র, সোমালিয়া, নাইজেরিয়া, হাইতি, লেবানন, মোজাম্বিক, ইথিওপিয়া ও ইউক্রেনে শিশুদের ওপর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31