IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরানে সম্ভাব্য মার্কিন হামলার পরিণতি নিয়ে হুঁশিয়ারি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার পরিণতি নিয়ে হুঁশিয়ারি

ইরান, ইজরাইল ও মার্কিন পতাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা-ইরান পারমাণবিক আলোচনার সর্বশেষ দফা রবিবার নির্ধারিত হয়েছিল। কিন্তু ইসরায়েলের আক্রমণের মুখে থাকা ইরান সেটি বাতিল করে দিয়েছে।

ইরান আগ্রাসনে ওয়াশিংটনের যোগদানের সম্ভাবনা যত বাড়ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সামরিক পরিকল্পনাকারীরা তত সতর্কভাবে ইরানে হামলার কৌশলগত হিসাব-নিকাশ করছেন এবং মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান কর্মী ও অবকাঠামোগুলির জন্য এই ধরনের পদক্ষেপের প্রকৃত ঝুঁকি বিবেচনা করছেন।

ইসরায়েলি গণমাধ্যমগুলির মতে, ট্রাম্প ১১ জুনের এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার আলোচনা বন্ধ করে কূটনৈতিকভাবে ইরানকে আরও সময় দেয়ার জন্য বলেছিলেন। কিন্তু নেতানিয়াহু তাকে তোয়াক্কা না করে কয়েকদিন পরেই ইরানে বিমান হামলা শুরু করেন।

ইতিমধ্যেই, ইয়েদিওথ আহরোনোথ এবং আরুৎজ শেভার মতো ইসরায়েলি জনপ্রিয় সংবাদমাধ্যমগুলি অর্থনৈতিক ও কৌশলগত উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছে যে, ইরানের সাথে যেকোনো যুদ্ধ ইসরায়েলকে হ্রাসপ্রাপ্ত প্রবৃদ্ধি, পর্যটন হ্রাস এবং ঋণ এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষতির ‘হারানোর দশকে’ টেনে নিয়ে যাবে।

এদিকে, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা কারণে উপসাগরীয় দেশগুলিতে মার্কিন ঘাঁটিগুলির উপস্থিতি মধ্যপ্রাচ্যে কুটনৈতিক জটিলতার তৈরি করেছে। যদিও কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন দীর্ঘস্থায়ী চুক্তির অধীনে মার্কিন ঘাঁটিগুলি আমেরিকাকে অতুলনীয় সুবিধা প্রদান করে, কিন্তু ইরানের সাথে সরাসরি সংঘর্ষ এই আয়োজক দেশগুলিকে ইরানের প্রতিশোধ এবং বিস্তৃত যুদ্ধের ঝুঁকিতে ফেলে দিয়েছে।

আমেরিকা ইরানকে আক্রমণ করলে কেবল তেহরান মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাতে থেমে থাকবে না, বরং নিশ্চিতভাবে তার মিত্র বাহিনী (হিজবুল্লাহ, লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের মিলিশিয়া) ব্যবহার করে আঞ্চলিক তেল অবকাঠামোগুালি এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌ সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে।

যদিও সাম্প্রতিক মাসগুলিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে তার প্রতিরক্ষামূলক প্রস্তুতি বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা বিধিমালা জোরদার করেছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ইরানের বৃহৎ পরিসরের প্রতিশোধের ফলে সেরা প্রতিরক্ষা ব্যবস্থাগুলিও ভেঙে পড়তে পারে।

এছাড়া, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস বা উল্লেখযোগ্যভাবে হ্রাস করলেও, বর্তমান ইরান সরকার সম্ভবত তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে চাইতে পারে এবং তার পারমাণবিক শক্তিধর মিত্র রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সাহায্য পেতে পারে।

ইসরায়েলের রপ্রাক্তন জেনারেল এবং প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টাকে একটি অধরা ইচ্ছা বলে অভিহিত করেছেন। তিনি ইউকে টাইমসের সম্পাদকীয়তে সতর্ক করেছেন, ‘(ফোরদোতে) এক প্রস্থ হামলা সম্ভব হতে পারে। কিন্তু পূর্ণমাত্রার যুদ্ধ বা শাসন ব্যবস্থা অপসারণ অসম্ভব এবং বিপজ্জনক।’

সামাজিক ও গণমাধ্যমগুলিতে প্রকাশিত মন্তব্যগুলি ব্যাপকভাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসনে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করে জোর দিয়ে বলা হয়েছে যে ইসরায়েলের নিজস্ব সঙ্ঘাত তার নিজেরই মোকাবেলা করা উচিত। অনেক মন্তব্যকারী নেতানিয়াহুর নেতৃত্বের সমালোচনা করেছেন এবং তাকে একজন যুদ্ধবাজ হিসেবে বর্ণনা করেছেন যিনি আমেরিকাকেও যুদ্ধের ময়দানে টেনে আনতে চান।

প্রাক্তন সিআইএ কর্মকর্তা রাল্ফ গফের মতো বিশেষজ্ঞরা রেডিট-এর বিভিন্ন প্রতিবেদন এবং সাক্ষাতকারে সতর্ক করেছেন যে, ইসরায়েলের হামলা মার্কিন সেন্টকম বাহিনীকে সরাসরি যুদ্ধে নামানোর একটি কৌশল, যার ফলে মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত কেবলই বাড়বে, যা খুবই বিপজ্জনক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31