IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ইরানি জনগণকে সহায়তা দিতে মস্কো প্রস্তুত’

‘ইরানি জনগণকে সহায়তা দিতে মস্কো প্রস্তুত’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ধরনের যৌক্তিকতা নেই এবং ইরানি জনগণকে সহায়তা দিতে মস্কো প্রস্তুত।

সোমবার ক্রেমলিনে এ বৈঠকের শুরুতে পুতিন এ মন্তব্য করেন, যা আল জাজিরা নিশ্চিত করেছে।

এসময় আরাগচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোয় পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে। তিনি পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

এদিকে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আরাগচির এ সফরের দিকে বিশ্বের দৃষ্টি রয়েছে। সূত্রমতে, খোমেনি একটি চিঠি পুতিনের কাছে পাঠিয়েছেন, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপরীতে রাশিয়ার সক্রিয় ভূমিকা চাওয়া হয়েছে।

রয়টার্স জানায়, ইরান আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মস্কো আরও সক্রিয় পদক্ষেপ নিক। তবে ইরান ঠিক কী ধরনের সাহায্য চাইছে তা এখনও স্পষ্ট নয়।

এ প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরান ও রাশিয়া নিজেদের অবস্থান সমন্বয় করছে। পুতিন এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় ভূমিকা রাখতে আগ্রহী ছিলেন এবং ইরানে বেসামরিক পরমাণু কার্যক্রম চালিয়ে যেতে মস্কো-ওয়াশিংটন সমাধান প্রস্তাব দিয়েছিল।

উল্লেখ্য, ইরানের পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সরে গেলেও, রাশিয়া ও অন্যান্য বিশ্বশক্তি এ চুক্তি বহাল রাখে। তবে ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনার মধ্যে ইরানকে বড় ধরনের সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা খুব কম, বলছেন বিশ্লেষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31