IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

আটক, গ্রেপ্তার

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় জঙ্গিবাদবিরোধী এক অভিযানে আইএস মতাদর্শসম্পন্ন একটি বিদেশি জঙ্গিচক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। চক্রটির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে ২৪ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন ধাপে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার হন।

এই ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় শাহ আলম ও জোহর বাহরু সেশন্স কোর্টে মামলা চলছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে।

মালয়েশিয়ার গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে উঠে এসেছে, গ্রেপ্তারকৃতরা ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শ অনুসরণ করে এবং তারা সে মতাদর্শ আমদানি করেছে।

মন্ত্রী জানান, এ চক্র মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগকেন্দ্র গড়ে তুলেছিল। তাদের উদ্দেশ্য ছিল—চরমপন্থী মতাদর্শ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশেই বৈধ সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন।

সাইফুদ্দিন নাসিউশন বলেন, ‘মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর আশ্রয়স্থল হবে না, বরং তাদের কার্যক্রম চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করার সুযোগও দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এই অভিযান প্রমাণ করে—মাদানি সরকার জাতীয় নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং কোনো ধরনের হুমকির প্রতি শূন্য সহনশীলতা দেখায়।’

এই অভিযানে অংশ নেওয়া পুলিশ ও গোয়েন্দা ইউনিটগুলোর পেশাদারিত্বের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার, আইনি প্রয়োগ কঠোরকরণ এবং দেশি-বিদেশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করা হবে।

মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মালয়েশিয়াকে জঙ্গি তৎপরতার ঘাঁটি বা ট্রানজিট হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা শক্ত হাতে দমন করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31