IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> প্রবাস >> লিড নিউজ >> এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, জরুরি অবতরণ

এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, জরুরি অবতরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি যেন থামছেই না। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান আবারও গোলযোগের কবলে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন দেখা গেলে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমানটি। দিল্লি থেকে ওড়ার পরেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে। বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়।

রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমানটি। ফ্লাইট টেকঅফের কিছুক্ষণ পরেই ককপিট কর্মীরা বিমানটির ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা। এরপরেই তড়িঘড়ি বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়।

বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাম দিকের ইঞ্জিনটি সচল ছিল। ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।

কিছুক্ষণের মধ্যে দিল্লি বিমানবন্দরে ওই বিমান নিরাপদে অবতরণ করে। যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে আরও একটা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। মাঝ-আকাশে যেভাবে একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, তা যদি ছড়িয়ে যেত, তবে বিপদ ঘটতে পারত। দ্বিতীয় ইঞ্জিনটিতে সামান্যতম কোনো সমস্যাও এ ক্ষেত্রে ডেকে আনতে পারতো বড় বিপদ।

বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। তবে বিমানটিতে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি।

অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, ৩১ আগস্ট দিল্লির ইন্দোরগামী ফ্লাইট এআই২৯১৩ টেকঅফের কিছুক্ষণ পরেই আবার দিল্লিতে ফিরে আসে। কারণ ককপিটে থাকা ক্রুরা বিমানের ডানদিকের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন। এরপরই নিরাপত্তা সংক্রান্ত পদ্ধতি মেনে ক্রু সদস্যরা পদক্ষেপ নেন। তারা ইঞ্জিনটি বন্ধ করে দেন। এরপরেই তড়িঘড়ি বিমানটিকে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিমানটির একটি ইঞ্জিন বিকল হলেও অন্যটির সাহায্যে জরুরি অবতরণ করানো সম্ভব হয়। ইতিমধ্যেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কেন আচমকা এমন ঘটনার সম্মুখীন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। এতে যাত্রী, পাইলট, ক্রুসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানটি ওড়ার পর সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল। ফলে সেখানেও অনেকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। এরপর থেকে বারবার এয়ার ইন্ডিয়ার পরিষেবায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31