IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরায়েলি হামলা, গাজায় একদিনে নিহত ৭৩

ইসরায়েলি হামলা, গাজায় একদিনে নিহত ৭৩

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নতুন করে অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন। বুধবার দিনভর অব্যাহত এই হামলায় শুধু গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণের ফলে একাধিক পরিবার আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে একসঙ্গে নিহত হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে বলেন, “আমার ভাইকে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে হত্যা করা হয়েছে। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।”

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি গ্রেনেডের আঘাতে শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারের তাঁবুতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দা জাকেয়া সামি বলেন, “শেখ রাদওয়ান জ্বলছে, সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। যদি গাজা শহরে দখল বন্ধ না হয়, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। যারা দেখছে কিন্তু কিছু করছে না, আমরা তাদের ক্ষমা করব না।”

হামলার পরপরই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে, অবিলম্বে পদক্ষেপ নিয়ে ইসরায়েলের ‘গণহত্যা’ বন্ধ করতে হবে।

গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে ইসরায়েল গাজা শহরে অন্তত ১০০টি বিস্ফোরকভর্তি রোবট বিস্ফোরণ ঘটিয়েছে, যাতে পুরো পাড়া-মহল্লা ধ্বংস হয়ে গেছে। শুধু ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অত্যধিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র অভাবে লক্ষাধিক মানুষ দিশেহারা হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31